ডেঙ্গু রুখতে পরিচ্ছন্নতার উদ্যোগ পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ে
#টাইমস অব কুষ্টিয়াঃ
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার পাঠ এবার বিদ্যালয় প্রাঙ্গণে। কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম।
বিদ্যালয় চত্বর পরিচ্ছন্ন রাখা, মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ দূর করা এবং সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই শুধু স্বাস্থ্যকর্মীদের নয়, দায়িত্ব রয়েছে প্রত্যেকের। নিজের চারপাশ পরিচ্ছন্ন রাখার অভ্যাসই পারে এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে।
পরিচ্ছন্ন বিদ্যালয়, সুস্থ প্রজন্ম ডেঙ্গু প্রতিরোধে এই হোক সবার অঙ্গীকার।


Leave a Reply